advertisement

এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের

এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের
মাঠের বাইরের এক ঘটনায় বিতর্কের মুখে কিলিয়ান এমবাপ্পে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি মিম নিয়ে মন্তব্য, তাতেই চটে লাল চীন। খেসারত দিতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ, এমনকি লা লিগাকে। ফরাসি তারকার মন্তব্যের জেরে স্পেনে লা লিগার সম্প্রচার বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ করেছে রিয়ালও। কিন্তু তাতেও মন গলেনি চীনের। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সেন্টারের এক মুখপাত্র রিয়াল মাদ্রিদের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। এমবাপ্পের মন্তব্যকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার আওতায় ফেলার চেষ্টাও মানতে নারাজ চীন।

তাদের মতে, ওই মন্তব্য মতপ্রকাশের স্বাধীনতার সীমা ছাড়িয়ে গেছে।চীনা সম্প্রচারমাধ্যমটির বক্তব্য, ‘এমবাপ্পে কখনো কাউকে অপমান করতে চাননি’ এবং তাঁর ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে—রিয়াল মাদ্রিদের এমন ব্যাখ্যা তারা গ্রহণ করছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্র... সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’
advertisement

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় সুনিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাবনার মালঞ্চি ইউনিয়নে সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জন নিহতের পরিবারকে ৫০ হাজার ও আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
নিহত যুবদল নেতা শাকের হোসেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুবদল নেতা শাকের হোসেন হত্যা এবং দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় মাগুরায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মারুফ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির পাঁচটি সোনার বার জব্দ করা হয়েছে।

তবে সোনা ডাকাতি ও যুবদল নেতা হত্যার ঘটনা সম্পর্কিত কি না, এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত হন যুবদল নেতা শাকের হোসেন (৩৯)। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র মামলা করেন।এ মামলায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে ঘটনার পরদিন রাতে রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুম (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন