advertisement

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর
ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় (প্রাইভেট কার) নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনের সংস্পর্শে আনা কিশোরের দুই হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি নিয়ে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।শরীফ উদ্দীন বলেন, কিশোরের পক্ষে আজ জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী খোরশেদ মিয়া আলম। তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে দুই হাজার টাকার মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেছেন।গত ২৪ সেপ্টেম্বর একই আদালত এই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছিলেন।

সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী অনুমতি পেলেও ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারছেন না পর্যটকেরা অনুমতি পেলেও ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারছেন না পর্যটকেরা
advertisement

অগ্রিম নিয়েও যে কারণে প্রকাশ রাজের সিনেমা থেকে সরে গেছেন প্রযোজকরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। সরকারের সমালোচনা হোক কিংবা সমাজের বিভিন্ন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
নিশো, তমা ও চঞ্চল। কোলাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’–এ দেখা যাবে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জাকে। প্রথম আলোর পাঠকেরা এ খবর আগেই জেনে গেছেন। এবার সিনেমাটির খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠানটির নতুন সিনেমাটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার।

তিন তারকারা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুজন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুজন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।তমা মির্জা ও আফরান নিশোনিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ।

সিনেমাটিতে কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন।প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই

নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই
সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে শাহবাগে।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার শাহবাগের গণবিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মন্ত্রীরা পদত্যাগ না করলে ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ ও ভারতপ্রীতি নিয়ে সরকারের সমালোচনা করেন নাহিদ। তিনি তারেক রহমানকে ‘নতুন স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন