advertisement

লিটন নেই, কিপিংয়ে জাকের

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টেস্টের প্রথম দিন বুধবার সকালেও জাকের আলীকে দেখা গেছে গ্লাভস হাতে অনুশীলন করতে। তখন যেটা বোঝা যায়নি সেটা পরিস্কার হলো আজ। প্রথম সেশনে বাংলাদেশ অলআউট হতেই ম্যাচ জার্সিতেই কিপিং প্যাড আর গ্লাভস পরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার আসছে ইসমাম জাহানের ‘বকুল ফুলের বিষ’ আসছে ইসমাম জাহানের ‘বকুল ফুলের বিষ’ গাজার পক্ষে বিশ্বজুড়ে বন্দরশ্রমিকদের ধর্মঘট, কতটা প্রভাব পড়বে? গাজার পক্ষে বিশ্বজুড়ে বন্দরশ্রমিকদের ধর্মঘট, কতটা প্রভাব পড়বে? ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড
advertisement

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
এনসিপির গণবিক্ষোভে নেতাকর্মীরা। শাহবাগে, ৩০ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির এই গণবিক্ষোভ সমাবেশ হচ্ছে৷ আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বাজানো হয় জাতীয় সংগীত।‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চে ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থীর বড় ছবি টাঙানো হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই ঘোষণা করেছে দলটি।আজ বেলা সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা শাহবাগের সমাবেশে আসতে শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে মাছঘাটে হাজার টন ইলিশ, বেশির ভাগই নরম ও পচা

নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে মাছঘাটে হাজার টন ইলিশ, বেশির ভাগই নরম ও পচা
ইলিশ ধরার ওপর থেকে উঠেছে ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বিক্রির জন্য দেখা যায় প্রচুর পরিমাণ ইলিশ। শুক্রবার সকালে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় গতকাল রাত ১২টার পর থেকে মাছ ধরা শুরু হয়েছে। রাত পোহাতেই দেখা গেল, জেলার বড় স্টেশন মাছঘাটে বিক্রির জন্য জন্য আনা হয়েছে প্রায় এক হাজার টন ইলিশ। তবে এসব ইলিশের বেশির ভাগই নরম ও পচা এবং আকারেও ছোট। নিষেধাজ্ঞা উঠতেই এত বেশি ইলিশের উপস্থিতি বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, প্রায় এক হাজার টন ইলিশ বিক্রির জন্য নামানো হয়েছে। প্রায় ৭০ শতাংশই ছোট, নরম ও পচা ইলিশ। শবে বরাত, সাধারণ সম্পাদক, চাঁদপুর মৎস্য বণিক সমিতিঅভিযান শেষে আজ সকালে চাঁদপুর মাছ ঘাটে প্রায় ১ হাজার টন ইলিশ বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশ।

বাকি ৭০ শতাংশ নোয়াখালীর হাতিয়া ও ভোলার ইলিশ।এসব মাছবহনকারী ট্রাক ও ট্রলারে থাকা লোকজন জানান, ভোর থেকেই ট্রাকে ও ফিশিং ট্রলারে করে তাঁরা ভোলা ও নোয়াখালীর হাতিয়া থেকে এসব ইলিশ চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে

শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে
দাঁত শিরশির করাকে শীতের স্বাভাবিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। মডেল: চৈতি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দাঁত শিরশির করাকে শীতের স্বাভাবিক সমস্যা ভেবে অনেকেই এড়িয়ে যান। কিন্তু দাঁতের এই সংবেদনশীলতা কখনো কখনো এনামেল ক্ষয়, মাড়ির সমস্যা কিংবা দাঁতের অন্য কোনো রোগের লক্ষণ। তাই বারবার এমনটা হলে বিষয়টিকে অবহেলা না করে কারণ খুঁজে বের করা জরুরি।দাঁত শিরশির করাকে শীতের স্বাভাবিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।

মডেল: চৈতিশীত আসতে না আসতেই ঠান্ডা পানি বা আইসক্রিম খেলে কিংবা শীতের সকালে ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়ার সময় অনেকেরই হঠাৎ দাঁত শিরশির করে ওঠে। কারও কারও ক্ষেত্রে গরম চা খেলেও দাঁতে অস্বস্তি লাগে।দাঁত শিরশির করে কেনদাঁতের বাইরের শক্ত আবরণকে বলা হয় এনামেল। নিচে থাকে ডেন্টিন, যার মধ্যে অসংখ্য সূক্ষ্ম নালি রয়েছে। দাঁতের গোড়ার অংশ সাধারণত মাড়ি দিয়ে আবৃত থাকে।

কোনো কারণে এনামেল ক্ষয়ে গেলে বা মাড়ি সরে গিয়ে ডেন্টিন উন্মুক্ত হয়ে পড়লে ঠান্ডা, গরম, মিষ্টি কিংবা টক খাবারের উদ্দীপনা দাঁতের ভেতরের স্নায়ুতে প্রভাব ফেলতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন