advertisement

পাইলটের পোশাকে বিমানবন্দরে গিয়ে কী অভিজ্ঞতা হলো তৌসিফের...

পাইলটের পোশাকে বিমানবন্দরে গিয়ে কী অভিজ্ঞতা হলো তৌসিফের...
‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আরেফিন জিলানী, আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ার ও পার্থ শেখ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চার জুটির প্রেম, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি আর সম্পর্কের নানা সমীকরণ। সেই গল্পে একদিকে পরিচিত অভিনয়শিল্পী, অন্যদিকে অভিনয়ের নতুন তিন মুখ। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি পাচ্ছে আজ ২৯ অক্টোবর।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় লাক্সের আয়োজনে নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে আইস্ক্রিনে।‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা, প্রথম রানারআপ নাযাহ নাওয়ার ও দ্বিতীয় রানারআপ আমিনা ইসলামকে নিয়ে তৈরি হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’। তাঁদের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানী, সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। বিদুষীর বিপরীতে তৌসিফ, নাযাহর সঙ্গে পার্থ এবং আমিনার বিপরীতে রয়েছেন আরেফিন জিলানী।

অন্য জুটিতে দেখা যাবে পাভেল ও সানজিদাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি ১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো 'ফল ফ্যাশন' লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো 'ফল ফ্যাশন' ‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’ ‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’ বৃষ্টির রাত বৃষ্টির রাত কিডন্যাপ কিডন্যাপ
advertisement

১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি

১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, জাহাজ চলাচলের অনুমোদন মেলেনি
সেন্ট মার্টিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর অর্থাৎ রোববার সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা। তবে পর্যটকবাহী জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় নির্ধারিত দিনে তা শুরু হচ্ছে না। জাহাজমালিকেরা বলছেন, ৫ বা ৬ নভেম্বর জাহাজ চলাচল শুরু হতে পারে।কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করে।

নুনিয়ারছড়া থেকে দ্বীপটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। পুরো পথই বঙ্গোপসাগর দিয়ে পাড়ি দিতে হয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে সিদ্ধান্ত হয়। পরে ২৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে আগের বছরের শর্তগুলো বহাল রাখা হয়।

তাতে নভেম্বরে দিনে গিয়ে একই দিনে ফিরে আসার নিয়ম এবং ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ রাখা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো 'ফল ফ্যাশন'

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো 'ফল ফ্যাশন'
কালো লেদার জ্যাকেটে ফল ফ্যাশনে মেতেছেন মিথিলা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশি বিউটি কুইন বললে এখন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার কথাই মনে হয়। প্যাজেন্ট্রিতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলার পর এখন তিনি পা রেখেছেন অভিনয় জগতেও। এদিকে মডেল হিসেবেও সমানতালে নিজেকে চেনাচ্ছেন এই সুন্দরী। সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডস উপলক্ষে নিউইয়র্কে গিয়েছেন মিথিলা। আর সেখানে ফল বা হেমন্তের ফ্যাশনে নিজেকে সাজিয়েছেন তিনি।

লেদারের কোট আর ফার স্কার্ফে দেশি বিউটি কুইনের বিদেশ ভ্রমণের ফল ফ্যাশন লুক দুটি সত্যিই উষ্ণতা ছড়াচ্ছে।কালো লেদার জ্যাকেটে ফল ফ্যাশনে মেতেছেন মিথিলা সঙ্গে আছে কালো স্পোর্টস ব্রা আর ম্যাচিং লেগিংস কোজি ফার বর্ডারের কালো জুতা পরেছেন এর সঙ্গে মিথিলা। সঙ্গে আছে কালো লেদারের ওভারসাইজড টোট ব্যাগ খোলা চুল আর বড় ইয়েলো টিন্টেড সানগ্লাসে লুক কমপ্লিট করেছেন তিনি ব্রাউন ফার স্কার্ফের উষ্ণতা নজর কাড়ছে এই ফল লুকে।

সঙ্গে মেরুন ব্যাগ সঙ্গে আছে কালো ক্যামিসোল টপ আর নীল জিন্স গাঢ় মেরুন লিপস, খোলা চুল আর একই বড় ইয়েলো টিন্টের সানগ্লাস দেখা যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতায় গুরুত্ব আরোপ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন