যশোরের ঝিকরগাছায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে আশিকুজ্জামান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছির উদ্দিনের ছেলে।
তিনি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্যাথলজি বিভাগে কর্মরত ছিলেন।এ ঘটনায় জড়িত অভিযোগে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আছির উদ্দিন ও তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের পরিবারের মধ্যে বাড়ির পাশের দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
এতে আছির উদ্দিন ও তাঁর বড় ছেলে আশরাফুজ্জামান (৫০) আহত হন।আছির উদ্দিন, আশিকুজ্জামানের বাবা জমিজমা নিয়ে বিরোধের জেরে আমার ভাই ফজলুর, নজরুল ও নজরুলের দুই ছেলে মিলে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।
সূত্র: প্রথম আলো

ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা
মাঝের আঙুলটি বড় কেন
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন