কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তথ্যকেন্দ্র, চিপ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে মাইক্রোসফট। এআই খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও একসঙ্গে প্রায় ৬০ হাজার কর্মী কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ভারতের নির্দিষ্ট পদে কর্মরত কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।গত জুনের তথ্যমতে, বিশ্বজুড়ে মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মী রয়েছে প্রায় ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে, প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় এক–চতুর্থাংশ এ কর্মসূচির আওতায় আসতে পারেন। মাইক্রোসফটে কর্মরত ৭০তম বা তার নিচের স্তরের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
প্রস্তাবে রাজি হলে কর্মীরা তিন মাসের অগ্রিম বেতনের পাশাপাশি চাকরির মেয়াদ অনুযায়ী প্রতিবছরের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান গত সোমবার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেন, ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার এ প্রস্তাব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সূত্র: প্রথম আলো

ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা
মাঝের আঙুলটি বড় কেন
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন