বিশ্ব পোলিও দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বই বিতরণ করা হয়েছে। ২৪ অক্টোবর নিমতলা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অংশ নেয়।কুইজে পোলিও রোগ, এর প্রতিরোধ, টিকাদানের গুরুত্ব ও শিশুস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পোলিও সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়।
কুইজ শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা।শিশুদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং টিকাদান সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়াই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ বিষয়ে সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি, টিকাদানের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব।
আমরা চাই, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা ও জ্ঞানচর্চার আগ্রহ ছড়িয়ে পড়ুক।’কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও গোবিপ্রবি বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা
সূত্র: প্রথম আলো

উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের
ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার
পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর
বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন