advertisement

গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি

গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি
রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা দখলমুক্ত রাখা হবে। এই সড়কের কোথাও হকারদের বসতে দেওয়া হবে না। নির্ধারিত স্থানের বাইরে রাস্তা ও ফুটপাত দখল করে কোনো হকার দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

আজ বুধবার রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট–সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো উচ্ছেদ করা হয়।

পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো ভেঙে ফেলার পাশাপাশি মালামাল–সরঞ্জাম জব্দ করা হয়।অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি চাকরিতে উন্নতি চাকরিতে উন্নতি দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
advertisement

রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় সাবেক সচিবকে মারধর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেনজীরের অবৈধ সম্পদের মামলায় আর মাত্র দুজনের সাক্ষ্যের অপেক্ষা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষের পথে। আদালতে নির্ধারিত ৩৬ জন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনে দেশে স্বাস্থ্য খাতে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে স্বাস্থ্যখাতে বছরে প্রায় ২০.৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে, যা দেশের জিডিপির ৪.৬ শতাংশ। এর ৯৮ শতাংশই তাপজনিত। অথচ জলবায়ু-প্রাসঙ্গিক বাজেটে স্বাস্থ্যখাত পায় মাত্র ১.৫ থেকে ২.৪ শতাংশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন