advertisement

হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান

হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযানের শুরুতে জড়ো হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-১ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট। এগুলো উচ্ছেদ করতে আজ বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবিগুলো আজ সকালে তোলা।উচ্ছেদ অভিযানের শুরুতে জড়ো হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। অভিযানের মধ্যে দোকানের টিন–বাঁশ সরিয়ে নিচ্ছেন লোকজন।

ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান। দোকানের বাইরে রাখা মালপত্র সরিয়ে নিচ্ছেন দোকানিরা।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বসা হকাররা মালপত্র সরিয়ে নিচ্ছেন। অভিযানের মুখে রিকশায় করে সরিয়ে নেওয়া হচ্ছে মালপত্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শ... গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান
advertisement

দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী

দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। সড়ক পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।

সরকার, পরিবহনমালিক, শ্রমিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সড়কে মানুষের প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এ ক্ষেত্রে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ

দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
তানজিন তিশা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কোনো অনুমতি না নিয়ে ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।তানজিন তিশাশুভ্র সিনহা রায় বলেন, ‘নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে।

অন্যথায় তিশার বিরুদ্ধে মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হব।’‘এর পেছনে কারা?’ হত্যা হুমকি মামলা নিয়ে মুখ খুললেন তিশাআইনি নোটিশে বলা হয়েছে, শাড়িকাণ্ডে অভিনয়শিল্পী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন

আট বছর পর ভোগের প্রচ্ছদে ক্যাটরিনা: বললেন, মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আট বছর পর ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। নতুন এই ফটোশুটে কখনো রঙিন প্যাচওয়ার্ক, কখনো সাদা চিকনকারি, আবার কখনো গোলাপি-সোনালি টিস্যুর পোশাকে ধরা দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে কথা বলেছেন শরীর নিয়ে সমালোচনা, কাজের প্রতি নিষ্ঠা, নিজের সৌন্দর্যচর্চার ব্র্যান্ড এবং জীবনের নতুন অধ্যায় নিয়ে।বলিউডে ক্যাটরিনা কাইফের দীর্ঘ পথচলা শুধু সৌন্দর্য কিংবা পর্দায় তাঁর উপস্থিতির গল্প নয়।

নাচের দক্ষতা থেকে অভিনয়, প্রতিটি ক্ষেত্রেই নিজেকে আরও ভালো করে তোলার চেষ্টা করেছেন তিনি। তবে এত বছরের অভিজ্ঞতার পরও নারীকে নিজের শরীর নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। বিশেষ করে সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন হয়ে ওঠে সমালোচনার উপলক্ষ। ক্যাটরিনা সেই প্রত্যাশার কাছে নতি স্বীকার না করে নিজের মতো করে এগিয়ে যেতে চান।

View this post on Instagram A post shared by VOGUE India (@vogueindia) ভোগ ইন্ডিয়ার নভেম্বর-ডিসেম্বর ২০২৬ সংখ্যার প্রচ্ছদ ফিচারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন