নামাজের জন্য অজু করা পূর্বশর্ত। মহানবী (সা.) অজুকে নামাজের ‘চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেক সময় মানুষ সম্পূর্ণ ভুলে গিয়ে অজু ছাড়াই নামাজে দাঁড়িয়ে যায়, আবার অনেক সময় অজু আছে কি নেই—তা নিয়ে চরম মানসিক সন্দেহে ভোগে।শয়তানও ইবাদতের সময় মানুষের মনে সন্দেহ তৈরি করতে সবচেয়ে বেশি তৎপর থাকে।
এসব বিভ্রান্তিকর পরিস্থিতিতে ইসলামি ফিকহ অত্যন্ত সুস্পষ্ট, যৌক্তিক ও সহজ সমাধান প্রদান করেছে।ভুলে অজু ছাড়া নামাজ পড়ে ফেললে ইচ্ছাকৃতভাবে অজু ছাড়া নামাজ পড়া ইসলামে একটি চরম অবাধ্যতা এবং অনেক ফকিহের মতে কুফরির কাছাকাছি একটি পাপ। কিন্তু যদি কেউ সম্পূর্ণ ভুলে গিয়ে অজু ছাড়া নামাজ পড়ে এবং নামাজের পর তার মনে পড়ে, তবে তার এই ভুলের জন্য কোনো পাপ হবে না।কিন্তু তার নামাজটি ইসলামের দৃষ্টিতে বাতিল বা অকার্যকর বলে গণ্য হবে।
মহানবী (সা.) অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, ‘পবিত্রতা (অজু বা গোসল) ছাড়া কোনো নামাজ কবুল করা হয় না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৪)যদি কেউ ভুলে অজু ছাড়া বা অপবিত্র কাপড়ে নামাজ পড়ে ফেলে এবং পরে তার মনে পড়ে, তবে তার ওপর পুনরায় অজু করে সেই নামাজটি আবার পড়া আবশ্যক।
সূত্র: প্রথম আলো