গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরিকে (২৭) বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যান আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩)। এরপর তাঁরা দুজন ও ওই তরুণী একসঙ্গে গ্যারেজে যান এবং মোটরসাইকেলের কাজ করান। সেদিন সন্ধ্যায় তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যানকসে যান এবং রাতে উত্তরায় একটি রেস্তোরাঁয় গিয়ে বিয়ার পান করেন। একপর্যায়ে ওই তরুণী বাসায় চলে যান।
পরে রাত ১২টা ৪০ মিনিটে সাউরি ও দীপ টঙ্গী মাজার বস্তিতে পৌঁছান। তাঁরা মাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে যান। সেখানে কিছু লোকজনকে দেখে তাঁরা দুজন আলাদা হয়ে যান।আজ বৃহস্পতিবার তাহসিফ সাউরি হত্যা মামলায় শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে চান মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
দুই দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ এসব তথ্য জানান বলে আজকের রিমান্ড আবেদনে বলা হয়।বারবার মায়ের ফোন পেয়ে তাহসিফ জানিয়েছিলেন ‘ফিরছি’, পরদিন তুরাগে ভাসছিল লাশনতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে আবেদনে বলা হয়, শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
সূত্র: প্রথম আলো