মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি খুলনা থেকে উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ধীরে ধীরে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার তিলক এলাকায় এক পথসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মোংলা বন্দরের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দরে যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা আমরা আরও বৃদ্ধি করতে চাই। যেন বন্দর আরও বড় হয় এবং এখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। যার ফলে আরও বহু মানুষের কর্মসংস্থান হয়।’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, কারা যেন বলত, এ অঞ্চলে সবকিছু তারা করেছে।
কিন্তু আমি আসার পথে দেখলাম, এলাকার মানুষের দাবি এয়ারপোর্ট, এলাকার মানুষের দাবি ফোর লেন রাস্তা, এলাকার মানুষের দাবি রেলের ব্যবস্থা করা এবং বন্দরের উন্নয়ন করা।
সূত্র: প্রথম আলো