কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টারগুলো এখন আমাদের আধুনিক সমাজের খুব জরুরি একটি অংশ হয়ে গেছে। ‘কেপিএমজি’-এর একটি জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ মানুষ কাজের বা ব্যক্তিগত প্রয়োজনে এআই ব্যবহার করেন।
এর মধ্যে ৩৮ শতাংশ মানুষ প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিয়মিত এটি ব্যবহার করেন এবং ২৮ শতাংশ মানুষ মাঝে মাঝে এটি ব্যবহার করেন।এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, পড়াশোনা, অফিস বা ব্যক্তিগত কাজের জন্য বেশির ভাগ মানুষই এখন এআইয়ের ওপর নির্ভর করছেন। শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন সরকার, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ও দেশগুলোও তাদের কাজের গতি বাড়াতে এআই ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এটি প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পুরো সমাজের কাঠামোর সঙ্গে কতটা গভীরভাবে মিশে যাচ্ছে।এবার একটু কল্পনা করো, একদিন যদি পৃথিবীর সব এআই সিস্টেম ও প্রোগ্রাম হুট করে কাজ করা বন্ধ করে দেয়।
সূত্র: প্রথম আলো