ফুটবলারদের নিয়ে একটা পুরোনো ধারণা আছে। মাঠে তাঁরা যতই বুদ্ধিদীপ্ত পাস দিন, মাঠের বাইরে নাকি বুদ্ধির বড্ড অভাব। বল পায়ে দুর্দান্ত, কিন্তু মাথার ভেতরটা নাকি ততটা সচল নয়!আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশক, এমনকি পরের সময়েও ফুটবলারদের নিয়ে এই ঠাট্টা কম হয়নি। তাঁদের অনেককেই দেখানো হয়েছে একটু বোকাসোকা, সহজ–সরল, বুদ্ধিবিবেচনাহীন মানুষ হিসেবে।
যেন পায়ে বল থাকলেই মাথায় আর কিছু থাকার দরকার নেই!কিন্তু ফুটবল যত বদলেছে, ফুটবলারদের জীবনও তত জটিল হয়েছে। এখনকার একজন খেলোয়াড়কে শুধু পাস, শট আর ট্যাকল নিয়ে ভাবলে চলে না। মাঠের বাইরেও তাঁকে সামলাতে হয় নানা রকম চাপ, প্রলোভন, প্রত্যাশা ও সিদ্ধান্তের বোঝা।তাহলে ফুটবলাররা কি সত্যিই বোকা?এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে একটা বিষয় মনে রাখা দরকার।
কারও বুদ্ধিমত্তা বোঝার সবচেয়ে ভালো উপায় নিশ্চয়ই তাঁকে ম্যাচ শেষে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দেওয়া নয়।ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্ন, ‘গোল করে কেমন লাগছে?’ কিংবা ‘জিততে পেরে কেমন লাগছে?’ খেলোয়াড়ের উত্তরও প্রায় বাঁধাধরা, ‘ভালো লাগছে।
সূত্র: প্রথম আলো