এবারের হ্যালোউইনে ভৌতিক সাজের চেয়ে তারকাদের ঝোঁক ছিল নস্টালজিয়ায়। তারকারা যেন ফিরে গেছেন ফ্যাশন ও পপসংস্কৃতির স্মরণীয় সব সময়ে। কেউ বেছে নিয়েছেন জনপ্রিয় সিনেমার আইকনিক চরিত্র, কেউ আবার ফুটিয়ে তুলেছেন সংগীত ও বিনোদনজগতের পরিচিত সব মুখের সাজ।
জাহ্নবী কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধা জানানো ‘নাগিন’ লুক থেকে জেনিফার লোপেজের ‘বারবারেলা’ সাজ—সব মিলিয়ে তারকাদের হ্যালোউইন উদ্যাপনে ছিল নস্টালজিয়া, স্মৃতি আর সৃজনশীলতার ছোঁয়া।১৯৬৮ সালের সায়েন্স ফিকশন সিনেমা ‘বারবারেলা’র জনপ্রিয় চরিত্রের সাজে ধরা দিয়েছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। জেন ফন্ডা অভিনীত এই আইকনিক চরিত্রের সাজ নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি।
ওয়ান্ডার ওম্যানের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী খুশি কাপুর।
সূত্র: প্রথম আলো