মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডন থেকে একা পাড়ি দিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে। শাহরুখ-সালমান-আমিরের দুনিয়ায় তিনি হতে চেয়েছিলেন একজন শ্রীদেবী-রেখা-মাধুরী। যখন তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তিনি নিজের সব অর্থ, সময়, শ্রম আর প্রচেষ্টা দিয়ে মোট ৭টি কোর্স করেছেন।
যখন বলা হয়েছে, তাঁর নাচ ‘রোবোটিক’, তিনি একটি এসি ছাড়া ১০ ফুট বা ১০ ফুট ঘরে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত নাচ শিখেছেন কত্থক গুরু ভীরু কৃষ্ণানের কাছে, টানা দুই বছর। হিন্দি উচ্চারণ শিখেছেন শিক্ষক রেখে। আর ২৬ বছর পর বলিউডের ইতিহাসের সেরা সব আইটেম সং করে, বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করে, সম্মানের সঙ্গে হাই-প্রোফাইল সব সম্পর্ক থেকে বের হয়ে, সংসারে থিতু হন।
এরপর মা হয়েছেন, সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরেকজন আইকন হিসেবে।
সূত্র: প্রথম আলো