ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান শরীফ জহিরের ব্যবসায়িক প্রতিষ্ঠান। একক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের শেয়ার কেনার নির্ধারিত সীমার ক্ষেত্রে ইউসিবি ব্যাংক বিশেষ ছাড় পাওয়ার পর বড় অঙ্কের শেয়ার কেনার এই ঘোষণা দেয় চেয়ারম্যানের মালিকানাধীন প্রতিষ্ঠান।
আজ বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।ডিএসইর তথ্য অনুযায়ী, শরীফ জহিরের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনন্ত ডেনিম টেকনোলজি ইউসিবি ব্যাংকের ৮ কোটি ২০ লাখ শেয়ার কিনবে। এ ছাড়া শরীফ জহিরের স্বার্থসংশ্লিষ্ট অপর প্রতিষ্ঠান জে অ্যান্ড জে ইন্টিমেইটস কিনবে ব্যাংকটির ৩ কোটি শেয়ার। এই দুই প্রতিষ্ঠান মিলে মোট ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনবে।
ডিএসই ও সিএসইর মাধ্যমে এসব শেয়ার কেনা হবে।
সূত্র: প্রথম আলো