জীবনের কাছে হার মানতে চাননি সাখাওয়াত হোসেন। কিন্তু চার বছর আগে অসুস্থতার কারণে তাঁর দুই পা অবশ হয়ে যায়। একপর্যায়ে কেটে ফেলতে হয় দুটি পা-ই। বদলে যায় জীবনের চেনা ছন্দ। পরিবারের দায়িত্ব কাঁধে থাকলেও শারীরিক প্রতিবন্ধকতা আর আর্থিক অসচ্ছলতা তাঁকে ক্রমেই অসহায় করে তোলে।সংসারের হাল ধরতে দেড় বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার নংগরপাড়া থেকে গাজীপুরে আসেন সাখাওয়াত।
ভেবেছিলেন, কোনোভাবে একটি কাজ জুটিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেবেন। কিন্তু দুই পা না থাকায় কাজ পাননি কোথাও। শেষ পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি। বর্তমানে জয়দেবপুর রেলস্টেশন ও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভিক্ষা করে চলে তাঁর সংসার।
স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার মুক্তারটেক নিয়ামত সড়কের একটি ভাড়া বাসায় থাকেন তিনি।গাজীপুর বন্ধুসভার একটি ভালো কাজ।একটি হুইলচেয়ার সাখাওয়াতের চলাচলকে কিছুটা সহজ করতে পারত।
সূত্র: প্রথম আলো