ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল মারা গেছেন ২০২৪ সালের নভেম্বর। বয়স হয়েছিল ৬৩ বছর। তবে তাঁর স্বতন্ত্র নকশাশৈলী ও সৃষ্টিশীলতা এখনো ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই প্রয়াত ডিজাইনারের পোশাক পরা কিছু ছবি শেয়ার করেছেন।
রোহিত বালের সৃষ্টিশীলতা ও নকশার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ এসব ছবিছবির পোশাকটি পরে সোনাম ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র্যাম্পে হেঁটেছিলেন।
সেই সময়ের তোলা ছবিগুলোই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেনপরনে ছিল সাদা ও হাতির দাঁতের রঙের মিশেলে তৈরি মেঝে ছোঁয়া কুঁচি দেওয়া গাউনগাউনের ওপর পরেছিলেন ফুল ও পাখির নকশায় সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেটসিঁথি করে আঁচড়ানো পরিপাটি খোঁপা, গোঁজা ছিল উজ্জ্বল লাল গোলাপ।
সূত্র: প্রথম আলো