ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোট গণনার গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নাটকীয়তা বাড়ছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিট পর্যন্ত ৭৬ দশমিক ৮ শতাংশ ভোটকেন্দ্রের ব্যালট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনেই আটকে রয়েছে।
সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ জোটের আসনসংখ্যা সামান্য কমে ৪৭-এ দাঁড়িয়েছে।ভোট গণনার এ পর্যায়ে বড় লাফ দিয়েছে প্রধানত আরব দলগুলোর জোট। যৌথভাবে লড়া আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রা’আম’ আসনসংখ্যা বাড়িয়ে ১৯-এ উন্নীত করেছে। আগে এ সংখ্যা ছিল ১৬।বর্তমানে তিনটি দল নির্বাচনী বাধা অতিক্রম করার মতো ভোট পায়নি।
দলগুলো হলো রিজার্ভিস্টস (২ দশমিক ৬ শতাংশ), পিপল অব ইসরায়েল (১ দশমিক ৭ শতাংশ) ও হারেদি পাবলিক (শূন্য দশমিক ২ শতাংশ)।
সূত্র: প্রথম আলো