আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের (পারমাণবিক জ্বালানি) আরেকটি চালান। এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালান।
আজ মঙ্গলবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জনা গেছে, আজ ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর পাবনার উদ্দেশে রওনা দেয়। গাড়িবহরটি যমুনা সেতু পার হয়ে নাটোর হয়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে সকাল আটটার দিকে রূপপুরে পৌঁছায়।
এ সময় রূপপুরে কর্মরত রাশিয়ার নাগরিকেরা গাড়িবহরটিকে স্বাগত জানান।রুহুল কুদ্দুস, সাইট ইনচার্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পইউরেনিয়ামের এই চালান প্রকল্পের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালান।
সূত্র: প্রথম আলো