আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছিল পাকিস্তান। শেষ উইকেট জুটিতে দলটি ৮৯ রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল। সেই পাকিস্তান আজ লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১১০ রানে।
এরপর কামিন্দু মেন্ডিসের ফিফটি সেই রান শ্রীলঙ্কা তাড়া করেছে ৮ উইকেট আর ১৯৯ বল হাতে রেখে।পাকিস্তানের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ত্রিদেশীয় সিরিজের অন্য দল ইংল্যান্ড। ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।আজ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ফখর জামান ও মাজ সাদাকাত।
বাবর আজম আজও ইনিংস বড় করতে পারেননি।
সূত্র: প্রথম আলো