বলিউডের তারকাজগতে নন্দিতা দাসের পরিচয়টি আলাদা। তাঁর অভিনীত ছবির কথা ভাবলে মনে পড়ে এমন কিছু চরিত্রকে, যাঁরা ভালোবাসার অধিকার চান, অন্যায়ের বিচার চান, নিজের মতো করে বাঁচতে চান। ক্যামেরার পেছনে দাঁড়িয়েও সেই মানুষদের খুঁজেছেন তিনি। কখনো সাম্প্রদায়িক সহিংসতায় বিপর্যস্ত জনপদে, কখনো দেশভাগের ক্ষত বয়ে বেড়ানো লেখকের জীবনে, কখনো শহরের রাস্তায় খাবার পৌঁছে দেওয়া শ্রমিকের প্রতিদিনের সংগ্রামে।
আজ ৭ নভেম্বর এই অভিনেত্রী, নির্মাতা ও মানবাধিকারকর্মীর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্ম নেওয়া নন্দিতা আজ ৫৭ বছর পূর্ণ করলেন। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ১০টি ভাষায় ৪০টির বেশি পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন। তাঁর নির্মাতাদের তালিকায় আছেন মৃণাল সেন, শ্যাম বেনেগাল, দীপা মেহতা, আদুর গোপালকৃষ্ণন, ঋতুপর্ণ ঘোষ ও মণি রত্নম। সমাজকর্মে স্নাতকোত্তর এই শিল্পীর কাছে চলচ্চিত্র নিজের ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।
প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চলচ্চিত্র আমার জন্য একটা লক্ষ্যপূরণের হাতিয়ার ।’ চরিত্রের ভেতর দিয়ে কঠিন প্রশ্ন দীপা মেহতার ‘ফায়ার’ সিনেমার কথা হয়তো অনেকের মনে আছে।
সূত্র: প্রথম আলো