নাটোরের সিংড়া উপজেলায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে এক শিকারির বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শহিদুল ইসলাম সিংড়ার বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। অভিযুক্ত পাখি শিকারির নাম সজীব হোসেন (২৬)।
পেশায় মুঠোফোন ব্যবসায়ী এই যুবক বিয়াশ গ্রামের ছায়িম হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী যুবকের পরিবার।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়াশ গ্রামের সজীব হোসেন এয়ারগান দিয়ে গ্রামের বিভিন্ন পুকুর থেকে পানকৌড়ি পাখি শিকার করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি একটি পুকুর থেকে চারটি পানকৌড়ি শিকার করেন।
পরে অন্য একটি পুকুরে পাখি শিকার করতে গেলে শহিদুল ইসলাম তাঁকে বাধা দেন।
সূত্র: প্রথম আলো